সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হজ করতে গেলেন ৬৮ হাজার ২৮০ জন, মৃত্যু ১২

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট মোট ১৭৭ ফ্লাইটে ৬৮ হাজার ২৮০ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছালেন। এদের মধ্যে বিভিন্নভারে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এই সময়ের মধ্যে সৌদি এয়ারলাইনসের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ছয়জন মক্কায় এবং বাকি ছয়জন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য,চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই।


এই বিভাগের আরো খবর