সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধান উপদেষ্টা জাপানে পা রাখলেন

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের টোকিওতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে তিনি সেখানে পৌঁছান।  জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার (২৬ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সফরের অংশ হিসেবে জাপানের কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ সহজ শর্ত ও স্বল্প সুদে এই অর্থ সহায়তা চায়।

প্রধান উপদেষ্টা টোকিওতে ২৯ মে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামে অংশ নেবেন। এছাড়া ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরকালে ড. ইউনূসের সঙ্গে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষস্থানীয়দের সাক্ষাৎ হবে। এর মধ্যে রয়েছে জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকো, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রেসিডেন্ট, এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো।

সফরে সাতটি সমঝোতা স্মারক ও দুটি এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-

১। প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণচুক্তি।

২। বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) ভূমি বরাদ্দ সংক্রান্ত দুইটি চুক্তি, যার একটির সঙ্গে ওনডা এবং অপরটির সঙ্গে নাকসিস।

৩। ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বিডার সঙ্গে চুক্তি।

৪। বিডাতে ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্রযুক্তি স্থাপন সংক্রান্ত জাইকার সঙ্গে সমঝোতা।

৫। বিএমইটির সঙ্গে দক্ষতা ও ভাষা উন্নয়ন বিষয়ক দুটি আলাদা সমঝোতা।

এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েলগেজ ডবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরের বিষয়েও আলোচনা হবে।


এই বিভাগের আরো খবর