ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পখাতে যুক্ত হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিল্পখাতে গ্যাস সরবরাহের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। ফলশ্রুতিতে শিল্পে স্বাভাবিকের পাশাপাশি বাড়তি দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হবে। গতকাল সোমবার এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ ছিল দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় চলতি বছর একই সময়ে শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে। এছাড়া শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বন্টন পরিবর্তন করার ফলে আগামীকাল বুধবার থেকে দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পখাতে যুক্ত হচ্ছে

আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫