সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্টারনেট ব্যাংকিংয়ে এক মাসে লেনদেন বেড়েছে ৮৫৩৫ কোটি টাকা

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশে ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জুন মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৪ হাজার ৯৩৫ কোটি টাকা। জুলাই মাসে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৩ হাজার ৪৭০ কোটি টাকা। অর্থাৎ এক মাসে লেনদেন বেড়েছে ৮ হাজার ৫৩৫ কোটি টাকা। ব্যাংক কর্মকর্তাদের মতে, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে গ্রাহকরা সশরীরে ব্যাংকে না গিয়ে অনলাইন ব্যাংকিং ও অ্যাপস ব্যবহারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে কেনাকাটা ও বিল পরিশোধের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক ছিল ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫৬৩ জন। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৫৯৪ জন। অর্থাৎ মাত্র এক মাসেই নতুন গ্রাহক যোগ হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩১ জন। একই সময়ে লেনদেন সংখ্যাও বেড়েছে-জুনে লেনদেন হয়েছিল ১ কোটি ৮৩ লাখ ৫ হাজার ২৪টি, আর জুলাইয়ে তা দাঁড়িয়েছে ২ কোটি ৩ লাখ ৬১ হাজার ৭৮২টিতে। দেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস ও ইন্টারনেট প্ল্যাটফর্মে সর্বাধিক লেনদেন হয়, যা মোট লেনদেনের প্রায় অর্ধেক। এর পরেই রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের নেঙ্াস পে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ণ ব্যাংকের স্কাই ব্যাংকিংসহ আরও কয়েকটি ব্যাংকের অ্যাপস। অতীতে কেনাকাটা বা বিল পরিশোধের জন্য নগদ টাকা বা ব্যাংকের লাইনের ওপরই নির্ভর করতে হতো। মোবাইল রিচার্জও করতে হতো দোকান থেকে। কিন্তু প্রযুক্তির প্রসারে এখন গ্রাহকেরা ঘরে বসেই বিভিন্ন ব্যাংকিং সেবা পাচ্ছেন। বর্তমানে প্রায় ৮০ লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেন করছেন। এসব সেবার মাধ্যমে সহজেই টাকা স্থানান্তর, বিল পরিশোধ, রিচার্জ, টিকিট ক্রয়, কার্ড বিল প্রদানসহ নানা কাজ সম্পন্ন করা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর