Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের প্রথম বহর পাকিস্তান পৌঁছেছে

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১৯৬ Time View

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। প্রথম দফায় পাকিস্তান গেছে ১০ সদস্যের স্কোয়াড। বাকিরা যাবেন আজ সোমবার। রোববার লাহোরে পৌঁছানো সদস্যদের মধ্যে আছেন- হাসান মাহমুদ, মোহাম্মদ তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য। উভয় দল আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে। গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী বুধবার শুরু হবে সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে এবং শেষটি ১ জুন। সব ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। মূলত, দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ দল গত বুধবার পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। আর সিরিজটি ছিল পাঁচ ম্যাচের, যার প্রথমটি গতকাল রোববার ফয়সালাবাদে হওয়ার কথা। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে নিরাপত্তা ও লজিস্টিক কারণে সিরিজটি তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং সব ম্যাচই লাহোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশ স্কোয়াডের দুই সদস্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ শুরুতে স্কোয়াডে না থাকলেও সৌম্য সরকারের পিঠের ইনজুরি তাকে দলে জায়গা করে দিয়েছে। নাম প্রত্যাহার করায় এই সিরিজে নেই পেসার নাহিদ রানা। পিএসএলের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মাঠে নামবে রিশাদ-মিরাজের লাহোর কালান্দার্স। এই ম্যাচ শেষ করেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন দুই টাইগার ক্রিকেটার। আইপিএল শেষ করে ভারত থেকে সরাসরি জাতীয় দলে যুক্ত হবেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোল্লাহাটে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

টাইগারদের প্রথম বহর পাকিস্তান পৌঁছেছে

Update Time : ০১:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫