সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র মধ্যে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন। ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে— এ ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে ড. ইউনূস সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সমপ্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব উল্লেখ করে তিনি লেখেন, আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনও ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী লেখেন, আজকের দুনিয়ায় কোনও সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেনি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেস নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা— সেটা কেউ ভঙ্গ করবে না। দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র কোনও সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি আরও লেখেন, এটা আমার ব্যক্তিগত মতামত। এসময়ে সব যৌক্তিক সংস্কার শেষ করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা জাতীয়ভাবে জুলাই-আগস্ট দুমাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করবো, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন- গত বৃহস্পতিবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ না করার অনুরোধ জানান নাহিদ ইসলাম।


এই বিভাগের আরো খবর