সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হজ করতে সৌদি পৌঁছেছেন ৪১,৬৭১ বাংলাদেশি, ৬ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ মে, ২০২৫

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, সর্বমোট সৌদি আরবে পৌঁছেছেন ৪১,৬৭১ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৩৭,০৮৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এখন পর্যন্ত মোট ফ্লাইট সংখ্যা ১০৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৬টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২০,৮২৯ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪,০৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬,৭৫৮ জন হজযাত্রী। এবার হজ করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন। এর মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। ইস্যুকৃত ভিসা- ৮৬,২১৩টি। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর ভিসা হয়েছে শতকরা ১০০ ভাগ। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা হয়েছে শতকরা ৯৯ ভাগ।


এই বিভাগের আরো খবর