সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সি আই ডির বিরুদ্ধে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ঘুষ দুর্নীতির অভিযোগ করায় সাংবাদিক পলাশকে জীবন নাশের হুমকি।

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ মে, ২০২৫

কপিলমুনি (খুলনা) অফিস:  কপিলমুনিতে সাংবাদিক পলাশ কর্মকারকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে।এ ঘটনায়
পাইকগাছা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। ঘটনায় প্রকাশ, দৈনিক
পূর্বাঞ্চলের কপিলমুনি প্রতিনিধি ও ব্যবসায়ী পলাশ কর্মকার প্রতিদিনের ন্যায় গত ১২ মে রাত
আনুমানিক ৯ টা ৪০ মিনিটে তাঁর মালিকনাধীন স্থানীয় উত্তর নাছিরপুরস্থ মৌজায় এস কে
লেমন গার্ডেন এন্ড নার্সারিতে যায়। এ সময় নার্সারীর স্যালো মেশিন বন্ধ করে গার্ডেনের
গেটের তালা বন্ধ করে রাস্তায় উঠতেই দুই মোটর সাইকেলে আসা চারজন অজ্ঞাত ব্যক্তি তাঁর
গতিরোধ করে। এ সময় তারা সি আই ডি কর্মকর্তা অমিতাভ সন্ন্যাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট
ডিপার্টমেন্টে দায়ের করা অভিযোগটি নিয়ে না লড়তে তাকে হুমকি দেয়। তাদের পরিচয় ও
কারণ জানতে চাইলে তারা কোন সদোত্তর না দিয়ে জীবনের রিস্ক আছে বলে পলাশকে শাসিয়ে
ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় সাংবাদিক পলাশ কর্মকার চরম নিরাপত্তা হীনতায় রয়েছে। তিনি
জানান, অজ্ঞাত ব্যক্তিদের দুজনের মাথায় হেলমেট ছিল। এ ঘটনার পরদিন পলাশ কর্মকার থানায়
অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামেন। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর
রহমান বলেন, তদন্ত করে হুমকি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর