সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি :  ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আশিক রেজা ও এসআই মোঃ শিবলী নোমানীসহ পুলিশের একটি দল কাঁটাখালী মোড়স্থ খুলনা-মোংলা মহাসড়কের পাশে জিয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে খুলনা সদর শেরেবাংলা রোডের মৃত আ: মান্নানের ছেলে মাদককারবারি ইব্রাহিম খলিল (৪০), উপজেলার মূলঘর এলাকার সরদার আজিজুর রহমানের ছেলে এসএম শারাফাত হাসান(৩৭) এবং খুলনা সোনাডাঙ্গা শেরেবাংরা রোড এলাকার মৃত আজগন আলীর ছেলে মোঃ সাব্বীর আলী (৩২), কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর