সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭০ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ মে, ২০২৫

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৭০ জন সৌদি আরবে পৌঁছেছেন। গত রোববার সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনের তথ্যমতে, ৩৮ হাজার ৫৭০ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৬ জন হজ করতে গেছেন। তারা সৌদিতে গেছেন ৯৬টি ফ্লাইটে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৭টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮ হাজার ৮৫০ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৯৬২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী পরিবহন করেছে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ২১৩টি ইস্যু করা করা হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরেরআল হামিদা বানু (৫৪), ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০), জামালপুরে হাফেজ উদ্দিন এবং নীলফামারির বয়েজ উদ্দিন।


এই বিভাগের আরো খবর