সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে ভারতের হামলা: ফিরে গেছে ঢাকামুখী ২ ফ্লাইট

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ মে, ২০২৫

ভারত-পাকিস্তানের হামলা পাল্টা হামলার ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী রুটের ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসার পথে কুয়েত ও তার্কিশ এয়ারের দুইটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানায়। সূত্রটি জানায়, ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে। কিন্তু গতকাল বুধবার মধরাত থেকে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে। ফ্লাইটে কোনও ধরনের ব্যাঘাত ঘটেনি। তবে গতকাল বুধবার দিবাগত রাতে তুরস্ক থেকে ঢাকার উদ্দেশ্যে আসা তার্কিশ এয়ারলাইন্স (টিকে-৭১২) এবং কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (জে-৯৫৩৩) পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়।


এই বিভাগের আরো খবর