সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অনৈতিক সুবিধা না পেয়ে গৃহিনীকে চার্জশিটভূক্ত করার অভিযোগ

প্রতিনিধি: / ৩৫৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেহরহাটের মোরেলগঞ্জ অনৈতিকভাবে আর্থিক সুবিধা না পেয়ে এক গৃহিনীকে মামলায় অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২ টায় থানা পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন পল্লীমঙ্গল এলাকার বাসিন্দা মনিরুজ্জামান শেখের স্ত্রী তিনা আক্তার। এ সময় তার স্বামী মনিরুজ্জামান তার সাথে ছিলেন।

লিখিত বক্তব্যে তিনা আক্তার বলেন, ৫-৬ মাস পূর্বে পল্লীমঙ্গল এলাকায় তাদের বাড়ির মালিক শামীম নেওয়াজ শরীফের সাথে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় মনিরুজ্জামান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে থানায় মামলা দায়ের হয়। ওই ঘটনাকে পুজি করে শামীম নেওয়াজ শরীফ থানায় পাল্টা মামলা করেন। ওই মামলায় মনিরুজ্জানের স্ত্রী তিনা আক্তারকে ও আসামি করা হয়। ঘটনার সময় এলাকায় না থাকলেও মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই বিকাশ দত্ত মামলাটি তদন্ত করে তিনা আক্তারসহ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। যার চার্জশিট নং-১৭(১)২০২৪।

তিনা আক্তার লিখিত অভিযোগে আরও বলেন, এসআই বিকাশ দত্ত তাকে(তিনা আক্তার) মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য দশ হাজার টাকা দাবি করেছিলেন। ওই টাকা না দেওয়ায় বিকাশ দত্ত তাকে মামলার অভিযোগ পত্রে অন্যায়ভাবে আসামি করেছেন। ঘটনার সময় তিনা আক্তার ঢাকায় অবস্থান করছিলেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, যথাযথ তদন্তের পরে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্ট কারো বিরুদ্ধে গেলে তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে থাকে। এ অভিযোগ সঠিক নয়।


এই বিভাগের আরো খবর