সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বুধবার কপিলমুনিতে তাফসীরুল কোরআন মাহফিল

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  দক্ষিন খুলনার পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুরে বুধবার ৭ মে বাদ মাগরিব বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন ‍করা হয়েছে।নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ ও ইকরা একাডেমীর উদ‍্যোগে অনুষ্ঠিতব‍্য এই বাৎসরিক মাহফিলে ওয়াজ করবেন ভারত-বাংলাদেশের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ,ফুরফুরা সিলসিলার সুপ্রসিদ্ধ ওয়ায়েজ বসিরহাটের হযরত মাওলানা আবুল কালাম আজাদ।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম‍্যান,বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক,দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।প্রধান অতিথি থাকবেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা.মো.আব্দুল মজিদ,আমন্ত্রিত সম্মানিত অতিথি খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার।বিশেষ অতিথি কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হান্নান প্রমুখ ওয়ায়েজ এবং বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নবাসীর ব‍্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্টিত হবে গর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গনে।
 এই মাহফিলে মহিলাদের বসার জন‍্য সুবন্দোবস্ত করা হয়েছে।
এদিকে এই বহু কাংখিত মাহফিল ঘিরে সাজসাজ রব চলছে। বিজ্ঞাপনের কন্ঠরাজ নাজমুল হুসাইনের কন্ঠে রেকর্ডকৃত মাহফিলের প্রচারনা ৫ টি মাইকে পাইকগাছা-কয়রা এলাকায় প্রচার করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর