সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সঠিক দায়িত্ব পালন না করলে আমরা ১৮ কোটি মানুষের কাছে আসামি: সিইসি

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ মে, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোন সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেয়া হয়। একক কোন সিদ্ধান্ত নেয়া হয় না।

সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ অংশ নেন।

সিইসি বলেন, আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পূনরাবৃত্তি যেন না হয় সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করছি। এজন্য অনেকেই আমাদের উপর মন খারাপ করেছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছিনা বলে অনেকেই আমাদের দায়ী করছে। আমাদের বড় ক্রাইটেরিয়া হচ্ছে, যেসমস্ত সুপারিশের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এ সমস্ত বিষয় আমার সতর্কভাবে পরিহার করছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে ফয়সালা হোক। এইসব বিষয় আগে ফয়সালা হলে পরে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়া আমরা এইসব ব্যাপারে জড়িত হতে চাই না।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের ভোট রাতে হওয়ার আর কোন সুযোগ নেই। সেইদিন আর ফিরে আসবে বলে মনে হয় না, অন্তত যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এই অপবাদ নিয়ে মরতে চাই না। আঠারো কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করবো সহি নিয়তে, সঠিকভাবে আইনকানুন মেনেই করবো। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং করে যাবো ইনশাল্লাহ।


এই বিভাগের আরো খবর