সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি

প্রতিনিধি: / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি, সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার সকাল পৌনে ১০টায় নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সিইসি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের আর্থ-সামাজিক বাস্তবতা মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এ সময়ে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কী কী করেছি তা জানাতে চাই। আমরা মনে করি, এটি বিশ্বাসযোগ্য করতে হবে। জাতিকে জানাতে চাই। সবাই যাতে এক সাথে মতামত দিতে পারেন, সে জন্য আলাদাভাবে আয়োজন না করে সবাইকে একসঙ্গে ডেকেছি। ভারতসহ অনেক দেশই এই পদ্ধতি (প্রবাসীদের ভোট) এখনও চালু করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী শুরুটা করতে চাই। এ জন্য বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদের ভোট পদ্ধতি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করি, আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।


এই বিভাগের আরো খবর