সর্বশেষ :
উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ; পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম  পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ কপিলমুনিতে খান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪্#৩৯;শ লিটার পেট্রোল জব্দ করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত দ্রুত সময়ের মধ্যে হামসহ ১০ ধরনের টিকা পৌঁছাবে : স্বাস্থ্য সচিব সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন, নির্ধারিত সময়ে জমা দিলে মিলবে বিশেষ সুবিধা অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা, ছয় দিন ক্লাস চালুর ভাবনা দেশে ১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত, অবৈধ তেল উদ্ধার অভিযানে অগ্রগতি এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

অবৈধভাবে মাটি কাটার বিষয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার চার দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ কোনও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ঢেউ’-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, প্রেসক্লাব সদস্য শাহাজাহান সাজু, খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ইউনাইটেড কলেজের পরিচালক হারুন অর রশিদ ও শাহীন মৃধা, প্রথম আলোর বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায়, সাধারণ সম্পাদক শাহাজান মিয়া এবং ঢেউ-এর সদস্য শাহাদাত হোসেন। বক্তারা বলেন, সাংবাদিকদের সত্য প্রকাশে বাধা দেওয়ার অপচেষ্টা চললেও তা সফল হবে না। যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের দল-মত-পরিচয় না দেখে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে। বক্তারা অবিলম্বে প্রধান অভিযুক্ত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী ও কাইয়ুমসহ সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য, মাইনুদ্দিন রুবেল গত শুক্রবার রাতে বিজয়নগর উপজেলার মির্জাপুরে উপজেলা পরিষদের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। হামলার নেতৃত্ব দেন উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়া। সাংবাদিক মাইনুদ্দিন হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমি ও পুকুর ভরাট করে মাটির ব্যবসা চালানো হচ্ছে। যদিও প্রশাসন রহস্যজনকভাবে নীরব রয়েছে। বিজয়নগর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর