Dhaka ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরিকায় শেষ বিকেলে তাইজুলের দাপট

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ২০৯ Time View

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ২ উইকেটের পতনের পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। তবে তৃতীয় ও শেষ সেশনে বাংলাদেশ শিকার করেছে আরও ৭টি উইকেট, যার মধ্যে ৪ উইকেট একাই পেয়েছেন ফাইফারের স্বাদ পাওয়া তাইজুল। সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভার নির্বিঘ্নে কাটায় জিম্বাবুয়ে। দলীয় ৪১ রানে প্রথম উইকেটের পতন ঘটে। অভিষিক্ত তানজিম হাসান সাকিব শিকার করেন ওপেনার ব্রায়ান বেনেটকে। এরপর নিক ওয়েলচকে নিয়ে বেন কারান প্রতিরোধের চেষ্টা করলেও এই ওপেনার সাজঘরে ফেরেন ৭২ রানে, তাইজুল ইসলামের শিকার হয়ে। বেনেট ও কারান দুজনই করেন ২১ রান করে। এরপর নিক ওয়েলচকে নিয়ে দেখেশুনে প্রথম সেশন পার করেন শন উইলিয়ামস। ওয়েলচ ৫৩ বলে ৩২ ও উইলিয়ামস ৩৩ বলে ৬ রান করে অপরাজিত থেকে যান মধ্যাহ্নভোযে। প্রথম সেশনের ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৮৯ রান। দ্বিতীয় সেশন শেষে আর কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান। তবে লাঞ্চের পরপর খেই হারায় সফরকারীরা। রিটায়ার্ড হার্ট হয়ে আবারও ফিরে ওয়েলচ ৫৪ রান আউট হন। তার আগে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসও ফেরেন সাজঘরে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে উইলিয়ামসের ব্যাট থেকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ২১৭ রানে হারায় নবম উইকেট, তাইজুল ইসলাম পূর্ণ করেন ফাইফার। ৯ উইকেটে ২২৭ রান নিয়ে শেষ করে দিনের খেলা। শেষ জুটিতে লড়ছেন ব্লেসিং মুজারাবানি ও তাফাদজোয়া টিসিগা। নাঈম হাসান দুটি এবং তানজিম হাসান সাকিব একটি উইকেট শিকার করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাগরিকায় শেষ বিকেলে তাইজুলের দাপট

Update Time : ০১:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫