সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেট্রোরেল, সড়ক, রেল ও বিদ্যুৎসেবা বন্ধ হলে তাৎক্ষণিক টিভিতে প্রচারের নির্দেশ

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বিদ্যুৎ, মেট্রোরেল, সড়ক ও রেলপথের গ্রাহক বা যাত্রীসেবায় কোনও ধরনের বিঘ্ন ঘটলে তা তাৎক্ষণিক টেলিভিশনের স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশ দেওয়া হয়। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সংক্রান্ত একটি দাফতরিক নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় বলা হয়, গত শনিবার মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং খুলনা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার প্রধানেরা উপদেষ্টাকে কোনও তথ্য দেননি। বরং উপদেষ্টা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পারেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, এখন থেকে যেকোনও গ্রাহক বা যাত্রীসেবা বিঘ্নের ঘটনা দ্রুত টিভি স্ক্রলে প্রচার করতে হবে। একইভাবে, সেবা পুনরায় চালু হলে সেটাও জানাতে হবে এবং এ ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মনে রাখতে হবে, গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয় বরং দায়িত্ব। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মেট্রোরেল চলাচল ও বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সময় মতো ব্যবস্থা না নেওয়ায় এবং জনগণকে অবহিত না করায় উপদেষ্টা ফাওজুল কবির খান অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট দফতরগুলোর কাছে ব্যাখ্যাও চেয়েছেন। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি এড়ানো যায়, সে জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর