সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বিদেশ : দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে। শনিবার এই বিস্ফোরণ ঘটে। এর ফলে আশেপাশের এলাকায় ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং পশ্চিম বন্দর আব্বাসের কিছু শিল্প ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটেছে। ইরনা জানিয়েছে, অনলাইনে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, প্রতিক্রিয়া দলগুলোকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো নির্ধারণ করা হয়নি, তদন্ত চলছে। ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের ভারতনিয়ন্ত্রত কাশ্মিরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। গত শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক এক্স পোস্টে এ প্রস্তাব দেন। খবর সামা টিভির। এক্স পোস্টে আরাগচি লেখেন, “ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরোনো সাংস্কৃতিক সভ্যতায় নিহিত। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।” তিনি আরো লেখেন, “ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই।”পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন আব্বাস আরাগচি। যেখানে বলা হয়েছে, সমস্ত মানুষ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গ, ঈশ্বর তাদের একই সারাংশ থেকে সৃষ্টি করেছেন, যদি একটি অঙ্গ ব্যথায় আক্রান্ত হয়, অন্যান্য অঙ্গগুলো অস্বস্তিতে থাকে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেয় এবং ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। ভারতের জলশক্তিমন্ত্রী শুক্রবার বলেন, সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানায়, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় জবাব দেবে। ইরানের মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।


এই বিভাগের আরো খবর