সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হরিঢালীতে ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার ঘটনায় একজন গ্রেফতার

প্রতিনিধি: / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালীতে ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্র্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২১ এপ্রিল হরিঢালীর হরিদাশকাটির মোঃ মতিউর রহমান বাদী হয়ে ৩ জনের নামে থানায় এজাহার দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, হরিদাশকাটি গ্রামের খায়রুল সরদার, পরেশ দত্ত ও মোঃ আলামীন গাজী মোঃ মতিউর রহমানের কাছে খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকার করায় গত ১১ এপ্রিল জমি থেকে ধান নিয়ে বাড়ী ফেরার পথে ভ্যান থেকে প্রায় ২৫ মন ধান নামিয়ে নেন। ঐ ঘটনায় মোঃ মতিউর রহমান বাদী হয়ে উপরে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মোঃ খায়রুল সরদারকে গ্রেফতার করে। থানা ওসি মোঃ সবজেল হোসেন জানান, বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে ।


এই বিভাগের আরো খবর