সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের  নিরাপত্তায় কোস্ট গার্ডের সমন্বয় সভা

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

এম.পলাশ শরীফ,বাগেরহাটঃ উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তায় কোস্ট গার্ডের সমন্বয় সভা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক কোস্ট গার্ডের আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বাগেরহাটের মোংলার দিগরাজে কোস্টগার্ড পশ্চিম  জোনের জোনাল কনফারেন্স রুমে কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে এ আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এনইউপি, পিএসসি, বিএন ক্যাপ্টেন মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় কোস্ট গার্ডের নিয়মিত টহল, বহিঃনোঙ্গরে চুরি ও ডাকাতি প্রতিরোধ, গভীর সমুদ্রে অভিযান ও চোরাচালান দমন, ৫৮ দিনের ফিশিং ব্যান কার্যক্রম বাস্তবায়ন, অভ্যন্তরীণ রুটে VHF মনিটরিং চালু, বাংলাদেশ-ভারত প্রোটোকল রুটে যৌথ টহলসহ বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, মার্চেন্ট শিপে বাংকারিং মনিটরিং, নোঙর অবস্থায় নিরাপত্তা, নিরাপদ নোঙর স্থানের চার্ট ব্যবহার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান, সুন্দরবনে যৌথ ক্যাম্প স্থাপন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেডিকেল সহায়তাসহ টহল জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।
সভার এ সব তথ্য তুলে ধরে মোংলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক আরও জানান, সভায় নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং করপোরেশন, পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব, বন ও মৎস্য অধিদফতর, কাস্টমস, ট্যুর অপারেটর, লঞ্চ মালিক সমিতি, পিশিং এজেন্ট, শিপ অপারেটরসহ মোট ২৫টি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কোস্ট গার্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর