সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে বা নিষ্ক্রিয় থাকলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। বিষয়টি উল্লেখ করে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ অলরেডি দুজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনও নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো (ঝটিকা মিছিল) ভালোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিমানবন্দর থানা ছাড়াও উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় থানা পরিদর্শনের কারণও তুলে ধরে তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা, খাওয়ার জায়গাগুলো কেমন; এগুলো দেখার জন্যই আমরা পরিদর্শন করছি। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নত করা যায়। নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে সরকারের চিন্তা-ভাবনা রয়েছে বলেও জানান উপদেষ্টা। পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা তাদের একটা তালিকা দিন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন।


এই বিভাগের আরো খবর