শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাগা চৈতন্য আবারও ওটিটিতে চমক আনতে ফিরছেন, আসছে ‘মায়াসভা’

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিনোদন: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন নতুন রূপে, নতুন গল্পে। ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘ধূথা’ ওয়েব সিরিজে তার অনবদ্য অভিনয় দর্শক-সমালোচক সকলের মন জয় করেছিল। সেখানেই প্রথমবারের মতো তিনি ওটিটিতে কাজ করেন এবং একজন অনুসন্ধানী সাংবাদিক সাগরের চরিত্রে তার অভিনয় ছিল দারুণ প্রশংসিত। সেই সিরিজটি ‘বেস্ট সাউথ ওটিটি শো অফ ২০২৩’ খেতাবও পেয়েছিল।
এই সাফল্যের ধারাবাহিকতায় এবার নাগা চৈতন্যকে নিয়ে আসা হচ্ছে ‘মায়াসভা’সহ নামের নতুন একটি ওয়েব সিরিজে। পরিচালক দেবা কাট্টা সম্প্রতি এই সিরিজের ঘোষণা দিয়েছেন, যেটি হতে যাচ্ছে রাজনৈতিক থ্রিলার এবং ক্রাইম ড্রামার সংমিশ্রণে তৈরি এক মৌলিক কাহিনি।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কাস্ট ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্র বিনোদন সংবাদমাধ্যম পিঙ্কভিলাÑদাবি করছে, নাগা চৈতন্যই হতে যাচ্ছেন ‘মায়াসভা’র প্রধান মুখ। পরিচালক নিজেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি তার ‘পছন্দের’ একজন অভিনেতাকে এই চরিত্রে কাস্ট করছেনÑযা থেকেই অনুরাগীরা ধরে নিয়েছেন যে নাগার নামই সেই তালিকায় রয়েছে।
‘মায়াসভা’র প্রথম সিজনের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৪০০ মিনিট, অর্থাৎ গড়ে প্রতিটি পর্বই হবে দীর্ঘ, গভীর ও জটিল কাহিনি বিশ্লেষণে পরিপূর্ণ। সিরিজটি মুক্তি পাবে ২০২৫ সালের শেষ ত্রৈমাসিকে, যা ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।
ওটিটিতে সাফল্যের পাশাপাশি নাগা চৈতন্যের চলচ্চিত্র ক্যারিয়ারও দারুণ গতিতে এগোচ্ছে। তার সর্বশেষ সিনেমা ‘থান্ডেল’ বক্স অফিসে সফলতা পেয়েছে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘এনসি২৪’ নামের একটি মিথোলজিক্যাল থ্রিলার ছবির শুটিংয়ে, যা পরিচালনা করছেন কার্তিক ভার্মা ডান্ডু। এই সিনেমাকে ধরা হচ্ছে নাগা চৈতন্যের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে।
একাধারে বড়পর্দা ও ওটিটিতে সফলতা পাওয়া এই দক্ষিণী সুপারস্টারকে নিয়ে ভক্তদের আগ্রহ এখন চূড়ায়। ‘মায়াসভা’ সিরিজটি কেবল তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে না, বরং দক্ষিণী কনটেন্টকে ওটিটি দুনিয়ায় আরও দৃঢ় অবস্থানে পৌঁছে দেবে বলে আশা করা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর