সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাট  স্কাউটসের কাব স্কাউটিং বিষয়ক  ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

এম.পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাট  স্কাউটসের  কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স  অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ , আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯ এপ্রিল শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয় কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।  বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৬১২ এবং ৬১৩ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।
কোর্সটি  উদ্বোধন করেন মোঃ নাজমুল হক,সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই বাগেরহাট।
কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডামেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৬১২ তম কোর্সের কোর্স লিডার  ছিলেন শেখ হায়দার আলী বাবু, এলটি,  প্রশিক্ষক হিসাবে  ছিলেন এ কে এম শফিক সোহাগ এ এলটি, সিরাজুল ইসলাম এ এলটি, মোঃ ফজলুর রহমান রিপন  উডব্যাজার এবং  ৬১৩-তম কোর্সের কোর্স লিডার ছিলেন মোঃ আসাদুল কবীর এলটি, অজয় কুমার বিশ্বাস এএলটি, সেখ সাকির হোসেন উডব্যাজার এবং মোঃ সোহরাব হোসেন উডব্যাজার এই  কোর্সে মোট ৯০ জন বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত বিভিন্ন  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের হাতে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর