সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বিএনপি নেতাকে বহিস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 এম.পলাশ শরীফ, বাগেরহাট :  বাগেরহাটের মোরেলগঞ্জে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে বির্তকীত কর্মকান্ডে জড়িত থেকে ব্যাক্তি স্বার্থ হাসিল করা সুবিধাভোগী খাউলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম মিয়াকে বহিস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় নেতা কর্মীরা।
সোমবার বেলা ১১টায় সন্ন্যাসী বাজারে আয়োজিত স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ব্যানারে এ মানববন্ধনে ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খাউলিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম মিয়া স্থানীয় ইউপি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রতক্ষ্যভাবে কাজ করে দলীয় সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন। বিগত দিনে তার বির্তকীত এ ধরনের কর্মকান্ডে সাধারণ কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসন্ন ইউনিয়ন বিএনপির কাউন্সিলে তিনি সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।
তিনি জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ নীতি ভঙ্গকারী কথিত এ নেতাকে বহিস্কারসহ কাউন্সিলে তার প্রার্থীতা বাতিল ও ভোটাধিকার প্রয়োগ না করতে পারে একই সাথে ওয়ার্ড পর্যায়ের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষনার দাবী জানান দলের হাই কমান্ড ও জেলা নেতৃবৃন্দের প্রতি মানববন্ধন থেকে দলিয় নেতাকর্মীরা।
মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুস সালাম, উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও থানা বিএনপির সদস্য মোশারেফ হোসেন হাওলাদার, আব্দুল গফ্ফার হাওলাদার, যুবদল নেতা খালিদ হোসেন টিটু, কৃষক দল নেতা সাইফুল ইসলাম, মৎস্যজীবি দল নেতা খোকন হাওলাদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা মিলন হাওলাদার, মহিলা দলের নেত্রী লিপি আক্তার সহ বিভিন্ন  নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর