সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কার্তিক শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নায়কদের জীবনে প্রেম এলে গোপন রাখা র চেষ্টা চলে। কারণ প্রেমিকাকে প্রকাশ্যে আনলেই নাকি কমতে থাকে অনুরাগীর সংখ্যা। তাই নায়করা বার বার নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চেয়েছেন। কার্তিকও অন্যথা করেননি। বলিপাড়ার একের পর এক তারকা সন্তানদের সঙ্গে নাম জড়িয়েছে তাঁরা। সারা আলি খান থেকে জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডে কে নেই সেই তালিকায়। এ বার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা! যদিও মুখে বলেছেন তিনি নাকি ‘সিঙ্গল’! এদিকে ‘পুষ্পা ২’-এর পর থেকেই শ্রীলীলার শ্রীতে মজেছেন দর্শক। বলিউড তারকা কার্তিক আরিয়ানের হৃদয়েও বুদবুদ তুলেছেন দক্ষিণী এ সুন্দরী। দুজনে নাকি চুটিয়ে প্রেম করছেন। গুঞ্জন ডানা মেলতেই মুখ খুলেছেন কার্তিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিকের সাফ কথা, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। কিছুটা ঠিক, কিছুটা অসত্য। আমি এটা বলব যে আমি সিঙ্গেল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে।’ এরপর বলেন, ‘আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে, আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে।’ শ্রীলীলা-কার্তিকের জানাশোনা বড়জোর এক মাস। তাতেই নাকি দুজন ডুবে ডুবে জল খাচ্ছেন। এমনই গুঞ্জন বলিউডে! দিন কয়েক আগে কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তার আসন্ন ছবির নায়িকাকে। তখন থেকেই ডানা ঝাপটাচ্ছে গুঞ্জন। এদিকে শ্রীলীলা-কার্তিক ব্যস্ত অনুরাগ বসুর নির্মিতব্য সিনেমা ‘আশিকি ৩’-এর শুটিংয়ে। দার্জিলিংয়ে বসানো হয়েছে সেট। এটি ‘আশিকি’ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা।


এই বিভাগের আরো খবর