সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত বাইসাইকেল চালক মো. আতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস্ লিমিটেডের কর্মচারী ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে আতিয়ার রহমান কোম্পানী থেকে রাতে ডিউটি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌছালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর পড়ে যান। এসময় দ্রæতগামী অপর একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়া সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘাতক অজ্ঞাত পরিবহন দুটিকে জব্দ করা সম্ভব হয়নি বলে এ কর্মকর্তা জানান।  #


এই বিভাগের আরো খবর