সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপির ৭ নেতাকর্মী আহত

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

এম.পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির একটি পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাবেক ছাত্রদল নেতা ও তার মাসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। হামলাকারিরা সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের একটি দোকান ও ৪টি বসত ঘরেও হামলা করে বলে দাবি করেছেন ভূক্তভোগী সাবেক ছাত্রদল নেতা জিএস রিপন খলিফা। শনিবার বেলা ১১টার দিকে নিজবাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।

জিউধরা ইউনিয়ন বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট গ্রæপিং ও দ্বন্দের কারনে সভাপতি পদে বিজয়ী মো. কামাল খানের অনুসারীরা প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. রিপন খানের অনুসারীদের ওপর শুক্রবার বেলা ৯ টার দিকে হামলা করে বলে জিএস রিপন তার অভিযোগে উল্লেখ করেছেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, নির্বাচনের জের ধরে ঘটনার দিন কামাল খানের অনুসারী স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম বনি ৩০/৪০ জনের একটি দল রিপন খানের কর্মী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জি.এস রিপন খলিফাকে মারপিট করে। এসময় রিপনকে উদ্ধারের জন্য ছুটে গেলে তার মা লুৎফুন নেসা (৫৮), পিতা মোশাররফ হোসেন খলিফা (৬৫), এস.এস.সি পরিক্ষার্থী সাদিয়া সুলতানাসহ ৭ জনকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সাইফুল ইসলাম বনি বলেন, ঘের সংক্রান্ত বিরোধের কারনে রিপন খলিফার সাথে বাকবিতন্ডা হয়েছে। মারপিট বা বসতঘরে হামলার কোন ঘটনা ঘটেনি। ঘেরের বিরোধকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা।
ইউনিয়ন বিএনপি নেতা কেএম মহিউদ্দিন খান রিপন বলেন, তার কর্মী জিএস রিপনসহ কয়েকজনের ওপর প্রতিপক্ষের কর্মীরা হামলা করেছে। বসতঘরও ভাংচুর করেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজীব আল রশিদ বলেন, জিউধরায় ঘের বিরোধ ও পারিবারিক দ্বন্ধে একটি দোকান ভাংচুরের ঘটনা শুনেছি। তবে বসতবাড়ী ভাংচুরের বিষয়ে জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর