সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

এস এম রাজ বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ
সম্মেলন করেছে এক মৎস্য ঘের ব্যবসায়ী ভাই।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন ঘের ব্যবসায়ীর ভাই মোঃ কামরুল
ইসলাম।
তিনি তার অভিযোগে বলেন, জেলার রামপাল উপজেলার পেড়িখালী পশ্চিম বিলে
কাটাখালি খালে দক্ষিণ পাশে তার ভাই মোঃ মহসিন বাদশা এর নিজস্ব ও নগদ জমায়
বন্দবস্ত নেওয়া প্রায় ৪০ একর জমিতে ১৯৯৫ সাল হইতে মৎস্য চাষ করে আসিতেছি।
গত ৯ এপ্রিল গভীর রাতে মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার, মিজান শেখ, আব্দুল্লাহ
ইজারাদার, মোঃ মুক্ত ঠিয়াল, মোঃ হাফিজ লাঠিয়াল, মোঃ জিয়া শেখ,ইদ্রিস
হাওলাদার সহ ১০/১৫ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে মৎস্য  ঘেরের
পাহারাদার শহিদুল ইজারাদার, মোঃ রুহুল আমিন ও আঃ সবুর গাজীকে মারপিট করে
মৎস্য ঘের থেকে বরে করে দিয়ে ঘেরে পালিত ৩৮ টি গাড়োল, একটি নৌকা, সোলারের
১২ ভোল্টের ব্যাটারি, মাছ ধরা ৩টি ঝাকি জাল, একটি টচ লাইট, ২ টি দা, ১৫
কেজি চাউল, ঘেরে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি মাছ লুট করে। যার বাজার
মূল্য ১৪ লাখ ৭৪ হাজার ৫ শত টাকা। এসকল সন্ত্রাসী ও লুটপাট কারিদের
গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টন্ত মূলক শাস্তির দাবি জানান।


এই বিভাগের আরো খবর