সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ প্রায় সাড়ে ছয়শ বছরের পুরানো ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩
দিনব্যাপী মেলা শুরু হয়েছে। মাজার এলাকায় জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে
আসা ভক্ত-আশেকানরা।
প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয় জানিয়ে হযরত
খানজাহান (রহ.) মাজারে প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, শুক্রবার
(১১এপ্রিল) মেলা শুরু হয়েছে। চলবে তিনদিন ধরে। আগামী রবিবার এই মেলা শেষ
হবে।”
এদিকে মেলা উপলক্ষে সকাল থেকে মাদারীপুর, ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি,
পটুয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মাজার এলাকায় জড়ো হতে শুরু
করেছেন হযরত খানজাহানের হাজার হাজার ভক্ত-আশেকান।
ভক্তরা বলেন, হযরত খানজাহানের সঙ্গে মানুষের আত্মিক প্রেম-ভালোবাসা আছে।
এ ভালোবাসার জন্য তারা এখানে প্রতিবছর আসেন। এখানে নামাজ পড়েন, রোজা রেখে
মানত করেন। এ উছিলায় আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করেন।
মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “চৌদ্দশ খ্রিস্টাব্দে
হযরত খানজাহান (রহ.) পূর্ণভূমি বাগেরহাটে আসেন। পরে পাঁচশ বছর ধরে চৈত্র
মাসের পূর্ণিমা তিথিতে দেশবিদেশের হাজার হাজার ভক্ত-আশেকানদের মাজারে
সমাগম ঘটে। সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে।”
তিনি বলেন, “ভক্ত-আশেকানদের বিশ্বাস এখানে আসলে তাদের মনোবাসনা পূরণ হয়।
তাই তারা মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। মনোবাসনা পূর্ণের জন্য আল্লার
দরবারে কান্নাকাটি করেন।”
প্রধান খাদেম আরও বলেন, এ উপলক্ষে এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়।
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এ মেলায় যাতে কোনো বিশৃক্সখলা না ঘটে সেজন্য
প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।


এই বিভাগের আরো খবর