সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনে মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে
উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জেলেদের ব্যবহৃত ১৬টি নৌকাও উদ্ধার করা
হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান,
বুধবার সকালে খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া
জেলেদের জিম্মি করে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা। এসময় বনদস্যুরা
জনপ্রতি জেলেদের কাছ মুক্তিপণ দাবি করে। পরে খবর পেয়ে বুধবার বিকালে
সুন্দরবনে অভিযানে নামে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ দিন
সন্ধ্যায় সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অনেকগুলো নৌকা দেখতে
পায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা ফাঁকা
গুলি ছুঁড়ে সুন্দরবনের গহীন বনে পালিয়ে যায়। পরে বনদস্যুদের আস্তানায়
তল্লাশী চালিয়ে ৬ নারীসহ অপহৃত ৩৩কে জেলেকে উদ্ধার করার পাশাপাশি জেলেদের
ব্যবহৃত ১৬টি নৌকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ী খুলনার কয়রা
উপজেলার বিভিন্ন এলাকায়। জেলেদের নৌকাসহ পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে।


এই বিভাগের আরো খবর