সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনে অপহরণের শিকার ৩৩ জেলে উদ্ধার

প্রতিনিধি: / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সুন্দরবনের দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনীর মুক্তিপণের জন্য অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদে জানা যায়, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্ট গার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। ওই সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে অপহরণের শিকার ৬ নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া এ সব জেলে গত বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনের গহিনে গিয়েছিলেন। তখন ডাকাত করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। গত বুধবার রাতে উদ্ধার করা জেলেদের কোস্ট গার্ডের কয়রা স্টেশন এনে প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। তারা খুলনা জেলার কয়রার বাসিন্দা। উদ্ধার হওয়া বোটসহ জেলেদের গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর