সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ভারত বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারত হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করবো। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে। উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাঙ্সে অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এক আদেশ জারি করে বাংলাদেশকে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছিল। এই সুবিধার আওতায় স্থল, নৌ বা আকাশপথে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করা যেতো। কিন্তু মঙ্গলবার ভারতের সিবিআইসি হঠাৎ করে ওই আদেশ বাতিল করে। ফলে এখন থেকে বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যেতে পারবে না। এমনকি বর্তমানে যেসব পণ্যবোঝাই যানবাহন ভারতের ভেতরে অবস্থান করছে, সেগুলোকে দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর