সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে প্রথমদিন ২৯জন পরীক্ষার্থী অনুপস্থিত

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে প্রথম দিন এসএসসি ও সমমানের পরীক্ষায় উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ৫টি কেন্দ্র ও একটি ভেন্যুতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২৫ সালে ফকিরহাট উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩ হাজার ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় ২৯ জন অনুপস্থিত থাকায় পরীক্ষা ৩ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ফলে শতকরা উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে কেউ বহিস্কার হয়নি। পরীক্ষার্থীদের মধ্যে ১হাজার ৯৪২ জন ছাত্র ও ১ হাজার ৪৯৭ জন ছাত্রী।
কেন্দ্রগুলো হলো মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরীণ হক পইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া বেতাগা ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয়,  লখপুর আলহাজ্জ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, উপজেলার সকল কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন ও সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন।


এই বিভাগের আরো খবর