সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় রাশেদুজ্জামান রাশেদ সহ ছাত্রদের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
Oplus_0

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদ সহ ছাত্রদের উপর হামলাকারী রাড়ুলী ইউনিয়নের কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার নতুনবাজারস্থ প্রধান সড়কে গদাইপুর ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রভাষক আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপি নেতা মাষ্টার বাবর আলী গোলদার এবং সরদার ফারুক আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বদিউজ্জামাল সরদার, বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, আবুল হোসেন, আবু সালেহ ইকবাল, শেখ কামরুল হাসান, জামিলুর রহমান রানা, ইউপি সদস্য আবু হাসান, সুজায়েত গাজী, সায়েদ আলী বাবলা, কাজল, মোস্তাফিজুর রহমান লিপটন, মাকসুদুর রহমান মুকুল, শামসুজ্জামান জামান, প্রবাসী মহিলা দলের নেত্রী ফাতেমা খাতুন ও জাহানারা বেগম। মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত নারী পুরুষ অংশ নিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলার ঘটনায় দায়ের কৃত মামলার  সকল আসামি কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। এবং গ্রেফতারে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর