সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্পের পাল্টা শুল্কে বাংলাদেশের প্রবৃদ্ধিতেও প্রভাব দেখছে এডিবি

প্রতিনিধি: / ১৭০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে। এর প্রতিক্রিয়ায় বুধবার সকালেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে চীনের ওপর আরোপিত ১০৪ শতাংশ শুল্কের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ফলে এক দিনে বেশিরভাগ সূচকই বড় ধরনের ধসের মুখে পড়ে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ শুধু চীন নয়, গোটা এশিয়ার রফতানি নির্ভর অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এর প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য দেশের পুঁজিবাজারেও। এদিকে, একই দিনে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ। তবে এই পূর্বাভাস দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এডিবির ঢাকা কার্যালয়ের অর্থনীতিবিদ চন্দন সাপকোটা বলেন, যদি ট্রাম্পের পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়, তাহলে তা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তৈরি হবে বড় ধরনের অনিশ্চয়তা। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি হতে পারে ১০ দশমিক ২ শতাংশ। এর পেছনে বৈশ্বিক বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং মুদ্রা মানের চাপকে দায়ী করেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির ফলে রফতানি বাজারে প্রতিযোগিতা বাড়বে। এতে বাংলাদেশসহ উন্নয়নশীল অর্থনীতিগুলোকে নতুন কৌশল নিতে হবে টিকে থাকার জন্য।


এই বিভাগের আরো খবর