সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে উন্নয়নে  ঐক্যবদ্ধভাবে  কাজ করতে হবে ,বি সি এস  ফোরাম

প্রতিনিধি: / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সন্তান যারা, বিসিএস অফিসার; তাদের নিয়ে গঠিত বিসিএস অফিসার্স ফোরাম। তারা বাগেরহাটের উন্নয়নে ঐকবদ্ধ ভাবে কাজ করার শপথ নিয়েছেন। তারা বলছেন, পাশ্ববর্তী জেলাগুলোর ব্যাপক উন্নয়ন হলেও দীর্ঘদিনে বাগেরহাটে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের মত প্রতিষ্ঠানতো দূরের কথা কর্মসংস্থানেরও কোন নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ভাঙ্গাচোরা রাস্তাঘাটসহ নানা সংকটে জর্জারিত বাগেরহাট। এখন সময় এসেছে সকলে মিলে বাগেরহাটে উন্নয়ন করা। বুধবার দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ যাদুঘর মিলনায়তনে বিসিএস অফিসার্স ফোরামের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সচিব ড. মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মোহাম্মদ মশিউর রহমান

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ (অব.) ইফতিখার উল ইসলাম মল্লিক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন, অধ্যাপক ড. আবু জাফর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ছরোয়ার জাহান, বিসিএস (শিক্ষা) সাইফুর রহমান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ জব্বার ফরাজি, অধ্যাপক ডাঃ গালিব, ভূমি ন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক পারভেজ হাসান, পুলিশের ডিআইজি মোল্লা আজাদ হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মহিদুল ইসলাম, অধ্যক্ষ সাইফুদ্দিন, ডাঃ অসীম কুমার সমাদ্দার প্রমুখ।

পরে সচিব ড. মোঃ ফরিদুল ইসলামকে আহবায়ক ও উপস্থিত সকলকে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা


এই বিভাগের আরো খবর