সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটের খানপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

এম পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর  গ্রামের তফসিল বর্ণিত সম্পত্তি জোরপূর্বক দখলের  অভিযোগ পাওয়া গেছে । পারিবারিক সূত্রে জানা জানা গেছে খানপুর  ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের আবু বক্কর  সিদ্দিক ও সালমা পারভিনের  বর্ণিত দক্ষিণ খানপুর মৌজার  এসএ- ১৩৬৭ ও বিআরএস- ১৩৪২ নং  দাগে ৫২ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে গুলশানারা ও বাহিনী। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গুলশানারা ও তার ক্যাডার বাহিনীর অলি, সাইফুলসহ ১০/১৫ জন সংবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ফসলি হামলাকারিরা ফসলি জমি ও সেচ পাম্প একটি টিনের সেট বাড়ি ভাঙচুর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে এবং  তাদেরকে জীবননাশের  হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৩৬৭ নং দাগের জমিতে গুলসানারা বেগম ও তার সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক একটি ঘর নির্মাণ করেছেন। গত ২৩ ফেব্রæয়ারি খানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, শরিফুল ইসলাম লিটু এবং হারুন অর রশিদ’সহ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দুই পক্ষের জমির দলিলাদি দেখে দুইপক্ষকে  মীমাংসা করে দেয়।
এ ব্যাপারে জমির ওয়ারিশগণ সালমা পারভীনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এই জমির প্রকৃত মালিক ছিল আমার বাবা তিনি মারা যাবার আগে আমার ভাই ও বড় বোনকে  এই জমি দলিল করে দিয়ে যায়।  প্রতিপক্ষ আমার ছোট মা এবং ছোট বোন জোরপূর্বক  এই জমি দখলের পায়তারা চালাচ্ছে। এ ব্যাপাওে  প্রতিপক্ষ  গুলসানারা বেগমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ১৩৬৭ নং দাগের জমি আমার মা আমাকে লিখে দিয়েছে। আমার কাছে এই জমির বৈধ  কাগজপত্র আছে ।
তফশিল
সদর সাবরেজিস্ট্রি অফিসের ৩৪২৪/২০ নং দানপত্র দলিলমুলে এস,এ ১৩৬৫ দাগের ৪৫ শতক জমি আমার মা রাহিলা খাতুন তার কন্যা গুলশানারাকে হস্তান্তর করে এবং ৩৫৬৯/২০ নং দানপত্র দলিলমূলে এস এ ১৩৬৭ দাগের ৫২ শতক জমি আমার আব্বা আঃমালেক তার বড় কন্যা সালমা পারভীন  ও একমাত্র পুত্রকে হস্তান্তর করেন।


এই বিভাগের আরো খবর