সর্বশেষ :
সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মালিতে বোমা বিস্ফোরণে জান্তাপন্থী সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য নিহত

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিদেশ : মালিতে বোমা বিস্ফোরণে জান্তাপন্থী সশস্ত্র গোষ্ঠীর দু’জন সদস্য নিহত হয়েছে। ক্ষমতাসীন জান্তার মিত্র একটি সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য শনিবার তাদের মোটরবাইক একটি ইমেপ্রাভাইজড বিস্ফোরক ডিভাইসের সাথে ধাক্কায় নিহত হন। উক্ত গোষ্ঠীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ডাকার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রধান শহর মেনাকা থেকে জারি করা উক্ত বিবৃতিতে বলা হয়েছে, নিহত দুই ব্যক্তি দেশটির উত্তর-পূর্বে মুভমেন্ট ফর দ্য স্যালভেশন অফ আজওয়াদ (এমএসএ) এর সদস্য ছিলেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, তারা মেনাকার উদ্দেশ্যে রওনা হওয়া খাদ্য পরিবহনের একটি যানবাহনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। দলটি মালির সশস্ত্র বাহিনীর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আজওয়াদ হল দেশের উত্তরে বিচ্ছিন্নতাবাদীদের দাবি করা একটি অঞ্চলের নাম। ২০২৩ সালের নভেম্বরে রাশিয়ার ভাড়াটেদের সহায়তায় পরিচালিত সেনাবাহিনীর কাছে কিডালে পরাজিত হয়ে বিদ্রোহীরা আরও উত্তরে আলজেরিয়ান সীমান্তের দিকে পিছু হটে। যেখান থেকে তারা তাদের আক্রমণ শুরু করে। ২০১২ সাল থেকে, মালি একটি গভীর নিরাপত্তা সংকটের কবলে পড়েছে যার বেশিরভাগই আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত সশস্ত্র জিহাদিদের পাশাপাশি অপরাধী চক্র কর্তৃক পরিচালিত হচ্ছে। ২০২০ এবং তারপর ২০২১ সালে অভ্যুত্থানের পর সাহেল দেশটি সামরিক জান্তা দ্বারা পরিচালিত হচ্ছে। যারা শৃঙ্খলা পুনরুদ্ধার এবং সহিংস ইসলামপন্থীদের দমনের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু জিহাদি হামলা জাতিকে সমস্যায় ফেলছে। যদিও জান্তা দাবি করছে যে তাদের সামরিক অভিযান বৃদ্ধি এবং রাশিয়ার সাথে নিরাপত্তা সহযোগিতার দিকে ঝুঁকে পড়া পরিস্থিতি উল্টে দিয়েছে।


এই বিভাগের আরো খবর