সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে মধ্যরাতে ঈদ উপহার নিয়ে  হাজির  বিএনপি নেতা ও তার সহধর্মিণী 

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ(বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা দেশের দক্ষিনাঞ্চলের নদীতীরবর্তী একটি উপকূলীয় উপজেলা। ৬ বর্গমাইলের মোরেলগঞ্জ পৌরসভায় অনেক অসহায়,হত-দরিদ্র মানুষের বসবাস রয়েছে। (২২ মার্চ) শনিবার মধ্যরাতে
রমজানের ২১ তম রজনীতে সেইসব অসহায়,ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ উপহার নিয়ে হাজির বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ও তার সহধর্মিণী সাহারুজ্জামান নিপা।ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকার   বিপন্ন এসব মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের প্রয়োজনীয় ঈদ বস্ত্র উপহার দিচ্ছেন।

 
ঈদের আনন্দে অসহায় পরিবারের সঙ্গে সঙ্গি হতেই বাগেরহাট জেলা বিএনপি নেতার  এই মহতি উদ্যোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে পরিধেয় কাপড়ের মধ্যে শাড়ী,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করছেন কাজী শিপন। অসহায় পরিবারের এসব সদস্যরা ঈদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা,ঈদের খুশির হাসি ফুটেছে তাদের মুখে।
কে কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাহারুজ্জামান নিপা জানান, ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে এই কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও এ সমস্ত কর্মকাণ্ডে অংশ গ্রহণ করবে। শিপন পত্নী বলেন, আসুন  আমরা সবাই আমাদের আশপাশে থাকা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। তাদের সহযোগিতা করি।


এই বিভাগের আরো খবর