সর্বশেষ :
ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক আজ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েল গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলো

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিদেশ : ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) বা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল। এর একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঘিরে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। খবর আল জাজিরা ও এনডিটিভির। এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসএ পরিচালক রোনেন বারের মেয়াদ শেষ করতে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব গৃহীত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি তার পদ ত্যাগ করবেন। ২০২১ সালে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব পান রোনেন বার। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বেনিয়ামিন সরকার এক বছর আগেই তাকে পদ থেকে সরালো। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে বেনিয়ামিনের সম্পর্কে ছেদ ছিল। কিন্তু হামলার পর সেটির আরও অবনতি ঘটে। তবে শেষমেশ রোনেন বারকে গোয়েন্দাপ্রধানের পদ হারাতে হলো। আর এটি দেশটির ইতিহাসে প্রথম যে ইসরায়েল সরকার আইএসএ’র প্রধানকে বরখাস্ত করলো।


এই বিভাগের আরো খবর