সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ডাকাত গ্রেফতারের  দাবীতে মানববন্ধন

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০টার দিকে তেতুলবাড়িয়া বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভূক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা। তারা ভাষন্ডা গ্রামের সত্তার বয়াতীর ছেলে কবির বয়াতীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। কবির বয়াতীর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারপিট, ঘের দখল ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে মোরেলগঞ্জ থানায় ১৫টি মামলা রয়েছে।

মানববন্ধনে মো. জাকির হাওলাদার, কবির হোসেন মোল্লা ও মো. আলতায় সওদাগর বক্তৃতা করেন। বক্তারা অনতি বিলম্বে ডাকাত কবির বয়াতী, তার বোন মর্জিনা বেগম ও ভগ্নিপতি সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কবির বয়াতীর নামে মোরেলগঞ্জ, বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। সে অনেকদিন জেল হাজতে ছিল। বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর