শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুয়ার অ্যাপের প্রচারে আইনি বিপাকে ২৫ তারকা

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

হারহামেশাই তারকাদের দেখা যায় জুয়ার অ্যাপের প্রচারণায়। এবার এ নিয়ে আইনি বিপাকে পড়ল ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির ২৫ তারকা; তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ভারতীয় গণমাধ্যমের খবর, গতকাল বৃহস্পতিবার সকালে তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, রানা দগ্গুবতীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ফণীন্দ্র শর্মা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই তারকাদের নামে অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছেন প্রণীতা, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা, সিরি হনুমান্থ, শ্রীমুখী, বর্ষিণী সৌন্দরাজন, বাসন্তী কৃষ্ণন, শোভা শেঠি, অমৃতা চৌধুরী, নয়নী পাভানি, নেহা পাঠান, পান্ডু, পদ্মাবতী, প্রীতি, ইমরান খান, সানা, সান্যাভ, শ্যামলা, সুস্বাদু তেজা এবং বান্দারু শেশায়ানি সুপ্রীতা। জানা গেছে, সাইবেরাবাদ থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (প্রতারণা), ১১২ (ক্ষুদ্র সংগঠিত অপরাধ) এবং ৪৯ (কুকর্মে প্ররোচিত করা) ধারার আওতায় অভিযোগ দায়ের করেছে। এরই সঙ্গে রয়েছে তেলঙ্গানার গেমিং আইন, ১৯৭৪ এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারাও। গত কয়েক সপ্তাহে এ ধরনের ভুয়া অ্যাপের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে তেলঙ্গানা প্রশাসন। বিশেষ করে এ ধরনের বেটিং অ্যাপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে। সাধারণ মানুষ এই সব অ্যাপের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন, খোয়াচ্ছেন হাজার হাজার টাকা। সুনির্দিষ্ট অভিযোগের পরই শুরু হয়েছে ধরপাকড়। তবে বলা হচ্ছে, এই প্রথম কোনো চিত্র তারকার বিরুদ্ধে দায়ের হল লিখিত অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় মিয়াঁপুরের বাসিন্দা ফণীন্দ্র শর্মা তার অভিযোগে দাবি করেছেন, একাধিক চিত্র তারকা এবং নেটপ্রভাবীকে তিনি দেখেছেন, যারা এই ধরনের অ্য়াপের প্রচার করছিল। ফণীন্দ্রর দাবি, এর ফলে সমাজে কুপ্রভাব পড়ছে, শুধু তা-ই নয়, সাধারণ মানুষের আর্থিক ক্ষতিও হচ্ছে।

ছবি:০৮
মুক্তি পেলো ডিজনির নতুন অ্যানিমেশন ‘এলিও’র টিজার
হৃদয়ছোঁয়া গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে ভরপুর এক অনন্য অভিজ্ঞতা নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেশন মুভি ‘এলিও’। মহাকাশপ্রেমী এক ছেলের বিস্ময়কর অভিযানের গল্প নিয়ে নির্মিত এই ছবি দর্শকদের নিয়ে যাবে এক অভূতপূর্ব কল্পজগতের সফরে। পরিচালক আদ্রিয়ান মোলিনা, ম্যাডেলিন শরাফিয়ান ও ডোমি শির পরিচালনায় নির্মিত এ ছবির অফিসিয়াল টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত অ্যানিমেশনপ্রেমীরা। সিনেমাটির গল্প এলিও নামের এক কিশোরকে ঘিরে। যার কল্পনার জগৎ সবসময় ঘুরপাক খায় মহাকাশ নিয়ে। ঘটনাক্রমে একসময় এলিও নিজেকে আবিষ্কার করে মহাজাগতিক এক বিপদের মাঝে, যেখানে তাকে মুখোমুখি হতে হয় ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে। এরপর এলিওকে দেখা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব গড়তে এবং একটি আন্তগ্যালাকটিক সংকটের মোকাবিলায় নেতৃত্ব দিতে। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি। ‘এলিও’ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, এতে রয়েছে পারিবারিক আবেগ, বন্ধুত্ব এবং নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য গল্প। অ্যানিমেশনপ্রেমীদের জন্য এ ছবিটি হতে পারে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। এ চলচ্চিত্রে কণ্ঠাভিনয় করেছেন ইয়োনাস কিব্রেব, জোয়ি সালদানা, ব্র্যাড গ্যারেটসহ আরও অনেকে। ছবিটি চলতি বছর ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর