সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতিসংঘ মহাসচিব চারদিনের সফর শেষে ঢাকা ছাড়লেন

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফর শেষে ঢাকা ছাড়েন রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে।

চারদিনের এই সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টাসহ ইফতারে অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন গুতেরেস।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

ঢাকা ছাড়ার আগে আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। এসময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।


এই বিভাগের আরো খবর