সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে জমি দখলের  কৃষকের গাছ কেটে  নিল দুর্বৃত্তরা

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

এম.পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে জমি দখলে এক কৃষকের ২৫০টি ফলন্ত গাছ কেটে নিল দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার সকালে ভূক্তভোগী সুলতান মাহমুদ হাওলাদার বাদি হয়ে মামুন ফকিরসহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের কৃষক সুলতান মাহমুদ হাওলাদার বসতবাড়ির জমি দখলের চেষ্টায় পূর্ব শত্রæতার জের ধরে শুক্রবার সকালে একই এলাকার দোনা গ্রামের মামুন ফকিরের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অর্তকীত হামলা চালিয়ে জোরপূর্বক তার বাগান বাড়ি থেকে প্রায় দুই শতাধিক ফলন্ত সুপারি, নারিকেল, ছবেদা, কাঠাল, চম্বল, আম,লেবু গাছ সহ বিভিন্ন প্রজাতি আড়াইশ’ গাছ কেটে নিয়ে যায়। এ সময় ওই কৃষক সুলতান মাহমুদ হাওলাদার বাঁধা দিয়ে হামলাকারিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসায় পাঠান।
আহত সুলতান মাহমুদ হাওলাদার বলেন, ১৯৮৯ সাল থেকে পৈত্রিক পাওয়া ১ বিঘা জমিতে বসতবাড়ি করে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছি। হঠাৎ করে একই বংসের এমরান, জামিল হাওলাদার ও ছালাম হাওলাদার আমার জমিতে বিরোধ সৃষ্টি করে তার ফুফাতো ভাই মামুনকে নিয়ে এ হামলা চালায় আমার বসতবাড়িতে। আমি এ হামলার ন্যায় বিচার চাই।

এ বিষয়ে মামুন ফকির তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, সুলতান মাহমুদ হাওলাদার ও সালাম হাওলাদার দুই জনই আমার মামা। সালাম হাওলাদারের ছেলেরা তাদের জমির গাছ তারা কেটেছে। উল্টো সুলতান মাহমুদ বসতবাড়ির জমি বেশী দখল করে রেখেছে।
এ সর্ম্পকে থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, বলইবুনিয়া ইউনিয়নে গাছ কাটার বিষয়ে অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর