সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আছিয়ার ঘাতকদের ফাঁসির দাবিতে মোরেলগঞ্জে মহিলাদলের মানববন্ধন

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ফাঁসির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বারইখালী এলাকায় মানববন্ধন করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মহিলাদলের সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী, সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী।

বক্তারা পরবর্তী ১ সপ্তাহের মধ্যে আছিয়াকে ধর্ষণ ও হত্যার সাথে জাড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। একই সাথে তারা সারা দেশে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার প্রধানের প্রতি দাবি জানান।


এই বিভাগের আরো খবর