সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে মোরেলগঞ্জে ছাত্রদের বিক্ষোভ 

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে বাগেরহাটের  মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কাপুড়িয়াপট্টি এলাকায় তারা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সায়মন জিয়ন, মাসরাফি মজিদ আকিব, শাহরিয়ার আহমেদ ও সৃষ্টি রানীমৃধা।
 বক্তারা মাগুরার আসিয়া ধর্ষণ ঘটনা থেকে শুরু করে সারা দেশে সংঘটিত ধর্ষণের সর্বোচ্চ বিচার নিশ্চিত ও আইন-শৃংখলা পরিস্থিতির দ্রুত উন্নতি করার দাবি জানান।


এই বিভাগের আরো খবর