সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে মাদরাসা শিক্ষক পরিষদের ইফতার

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা শিক্ষক পরিষদের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টার দিকে মাধ্যমিক অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদ মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল বারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাওলানা বায়জিদ হোসেন ও অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন,।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা মো. সাইফুল্লাহ ও উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান।


এই বিভাগের আরো খবর