সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মারধর, হামলা-লুটপাটের অভিযোগ

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল
ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে মারধর, হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ
উঠেছে। মঙ্গলবার (১২ মার্চ)  দুপুরে  বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
করে মোঃ সুজন মল্লিক নামের এক ব্যক্তি এসব অভিযোগ করেন। মোঃ সুজন মল্লিক
তেলিগাতী ইউনিয়নের বৌলতলী এলাকার বাসিন্দা।
তিনি বলেন, গেল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হেড়মা বাজার এলাকায় ইউনিয়ন
বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও তার অনুসারীরা তাকে (মোঃ সুজন মল্লিক)
বেধরক মারধর করে। হামলাকারীরা তার বাড়িতে ভাঙচুর চালায়, লুটপাট করে এবং
তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। পরে পুলিশ এসে সুজন মল্লিককে উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত মোঃ আফজাল ফকির নামের এক ব্যবসায়ী বলেন, খান
রফিকুল ইসলাম ওরফে রফিক খা ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গেল ৫ আগস্টের পর
থেকে এলাকার মানুষের উপর অত্যাচার করে আসছে।তারা আমার কাছে ২০ হাজার টাকা
চাঁদা দাবি করেছিল। যার মধ্যে জোরপূর্বক ৬ হাজার টাকা নিয়েছে।
রফিক শুধু আমার কাছে চাঁদা দাবি করেনি, সে ও তার বাহিনী নিরহ মানুষদের
ওপর হামলা, মাছের ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে চলেছে। রফিক
খানের এসব অপকর্মে সহযোগিতা করেন, রফিক খানের ভাই কালাম খান, জাকির খান,
জাহিদ খান, মিজু শেখ এবং মিস্ত্রি ডাঙ্গা এলাকার বেলায়েত হোসেন ওরফে বেলো
মাস্তান। তারা এলাকাকে অশান্ত করে রেখেছে।
অভিযুক্ত বিএনপি নেতা খান রফিকুল ইসলাম সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবী
করে বলেন, যারা সংবাদ সম্মেলন করেছে তারা সবাই আওয়ামী লীগ করে।বিগত ১৭
বছর তারা এলাকায় অত্যাচার করেছে এবং  আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এসব
অপপ্রচার চালাচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ মাহমুদ উল হাসান
বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর