সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষকদের বিচার দাবিতে বাগেরহাটে মহিলাদলের মানববন্ধন

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধিঃ মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে
বাগেরহাটে মানববন্ধন করেছে জেলা মহিলাদল।
মঙ্গলবার (১১মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই
মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জেলা মহিলা দলের ৫ শতাধিক
নেতাকর্মী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি
এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির
আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি,
প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান,
প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের
সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা।
এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক সভাপতি এম এ সালাম
ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুরাসহ সারাদেশে ধর্ষকদের
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা
আরো বেপরোয়া হয়ে উঠবে। তাই অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের
বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান তিনি।


এই বিভাগের আরো খবর